রবীন্দ্রনাথ ঠাকুর

রবীন্দ্রনাথ সমন্ধে কিছু বলার আমার আমার ক্ষমতাই নেই বা এই বিষয় এ আমি অযোগ্যও বলতে পারেন  ।


কারণ একটা আকাশ থাকলে আর একটা আকাশ এর সঙ্গে তুলনা করা যায় ,একটা সাগর থাকলে  আর একটা সাগরের  সঙ্গে তুলনা করা যায় ।কিন্তু একটা নোবেল পুরস্কার যুক্ত কবির সঙ্গে আমার আপনার আমাদের সকলের রবীন্দ্রনাথের তুলনা করা যায় নাহ ।কারণ তিনি শুধু কবি ছিলেন নাহ তিনি ছিলেন একাধারে গায়ক , প্রবন্দবিদ,নাট্যকার,বিজ্ঞানী,দার্শনিক ইত্যাদী ইত্যাদি ।


তাই রবীন্দ্রনাথ সমন্ধে বলতে গেলে আমার বড়ো ভয় পাই। হাত কেপে পেনের বল যায় খসে ।কিন্তু সেই মুহূর্তে যেনো মনে পড়ে যায় সেই অসামান্য মেয়েটির কথা ,নাম তার মালা। তার একটাই আবদার সরথ বাবুকে একটি সাধারণ মিয়ের সমন্ধে লিখতে হবে ।এরজন্য সে সরথবাবুর  কলমে ফুলছন্দন দিতে রাজি ।আর সেই ফুলচন্ডন বোধ হয় আজ আমার কলমে এসে পৌঁছেছে ।



"আজ যদি দীপ জ্বালে দ্বারে


নিবে কি যাবে না বারে বারে?


আজ যদি বাজে বাঁশি       গান কি যাবে না ভাসি


আশ্বিনের অসীম আঁধারে।"



আমার আপনার সকলের রবীন্দ্রনাথ যিনি সাধারণ মানুষের মধ্যে নিজেকে খুঁজে পেয়েছিলেন যার হৃদয় কেঁদেছিল দরিদ্র  ক্ষত বঞ্চিত  মানুষের প্রতি  ।


"ওরা কাজ করে দেশে দেশান্তরে অঙ্গভঙ্গ কলিঙ্গ সমুদ্রের ঘাটে ঘাটে          মুম্বাই গুজরাটে ।"


তিনি   দুর্ভাগা মানুষের পাশে দাঁড়াতে  চেয়েছিলেন


"হে মোর দুর্ভাগা দেশ, যাদের করেছ অপমান

অপমানে হতে হবে তাহাদের সবার সমান।

মানুষের অধিকারে বঞ্চিত করেছ যারে,

সম্মুখে দাঁড়িয়ে রেখে তবু কোলে দাও নাই স্থান,

অপমানে হতে হবে তাহাদের সবার সমান।।"


কিন্তূ আমরা আমরা শুধু অপমান করেছি তারে ।

আমরা ঠিক ঠিক তাকে চিনতে পারি নী ।


রবীন্দ্রনাথ লিখেছেন  "সে আমারে কি চিনেছো মর্ত্যকালে।


 নোবেল পুরস্কার চাননি তিনি এই বাংলার মাটির একটি তিলক চেয়েছিলেন।


"জীবনের মূল্যবান দিন  যদি জয় করে থাকি চরম দুঃখে তবে দিও তোমার মাটির ফোটার একটি পলক আমার কপালে "


তিনি মরতে চাননি 

"মরিতে চাহিনা আমি সুন্দর ভুবনে মানুষের কাছে আমি বাঁচিবারে চাই   ।


জীবনের শেষ জন্মদিনে একটি চিঠিতে লিখছেন ।


নিয়ে যাব চরম প্রসাদ 

নিয়ে যাব মানুষের শেষ আশীর্বাদ ।


তিনি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত মানুষ কে চেয়েছিলেন মানুষকে হ্যাঁ সেই মানুষকে যে মানুষকে আমরা ঘৃণা করি আমরা অপমান করি আমরা হিংসা করি সেই মানুষকে চেয়েছিলে। 


"সবচেয়ে দুর্গম যে মানুষ আপন অন্তরালে তার কোন পরিপাক নেই দেশে কালে।

 সে অন্তর ময় অন্তর মিলালে তবে তার পরিচয় "

 

তাই মানুষের সঙ্গে অন্তর মিলান মানুষের সঙ্গে মিশতে শিখুন । মানুষকে ঘৃণা অবজ্ঞা করা বন্ধ করুন মানুষকে ভালবাসুন নেমে আসুন সেই নিচে এবং মিশতে শিখুন সকল মানুষের সঙ্গে। 


আজ যদিও তিনি নেই ,তবুও কি নেই ?

হীরে বসানো সুনার ফুল কি সত্য , তবুও কি সত্য নয় ?


Comments

Popular posts from this blog

শিক্ষক দিবস উপলক্ষে বক্তৃতা